মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

নতুনদের নিয়েই বড় স্বপ্ন, আসছে শর্টফিল্ম \

|

নতুনদের নিয়েই বড় স্বপ্ন, আসছে শর্টফিল্ম \

Bangla Natok 2.0-এ শিগগিরই শুরু হতে যাচ্ছে নতুন শর্টফিল্ম \

বাংলাদেশের জনপ্রিয় নাটক নির্মাণ প্ল্যাটফর্ম Bangla Natok 2.0-এ শিগগিরই শুরু হতে যাচ্ছে নতুন শর্টফিল্ম \"ইতিকথা\"-র শুটিং। সদ্য প্রকাশিত ক্যারাক্টার পোস্টার ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও প্রত্যাশা।\n\nভিন্নধর্মী ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই প্রজেক্টটির রচনা ও পরিচালনায় রয়েছেন তরুণ নির্মাতা তাওহীদ ইসলাম সজীব। এই শর্টফিল্মের বিশেষত্ব হচ্ছে, এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দুই নতুন মুখ চয়ন আহমেদ এবং রোদেলা ইসরাত।\n\nনতুনদের নিয়ে কাজ করার বিষয়ে নির্মাতা শুরু থেকেই আত্মবিশ্বাসী। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে নতুন মুখের আগমনই নতুন সৃষ্টিশীলতা ও সম্ভাবনার পথ খুলে দেয়।\n\nতার মতে, ভালো গল্প থাকলে নতুন শিল্পীদের নিয়েও শক্তিশালী ও গ্রহণযোগ্য কাজ তৈরি করা সম্ভব। নির্মাতা আরও বলেন, নতুনদের সঙ্গে কাজ করতে অনেকেই আগ্রহী না হলেও তিনি নিজেও একজন নতুন নির্মাতা হিসেবে এই পথটাই বেছে নিয়েছেন।\n\nনতুনদের নিয়েই তিনি ভিন্ন কিছু করার চেষ্টা করছেন, আর সেই বিশ্বাস থেকেই \"ইতিকথা\"-র যাত্রা। সংগীতেও রাখা হয়েছে বৈচিত্র্যের ছোঁয়া।\n\n\"কল্পনা\" শিরোনামের টাইটেল গানটির কথা লিখেছেন তিথি এবং কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী আসিস রয়। পাশাপাশি \"প্রথম দেখা\" গানটির লিরিক লিখেছেন নুসরাত অর্পণা, যেখানে কণ্ঠ ও সুর দিয়েছেন ওপার বাংলার শিল্পী অনিতা সেন এবং অন্তু মজুমদার।\n\nসব মিলিয়ে \"ইতিকথা\" শুধু একটি ভালোবাসার গল্প নয়, বরং অপূর্ণতার ভেতরেই ভালোবাসার আসল সৌন্দর্য খুঁজে পাওয়ার এক আবেগঘন যাত্রা। গল্পের মূল কথায় যেমন বলা হয়েছে, পূর্ণতার পথে হাঁটে প্রেম, আর ইতিকথা থেমে যায় অপূর্ণতার মোড়ে, ঠিক সেখানেই জন্ম নেয় সত্যিকারের ভালোবাসার গল্প।

লেখক:

সরদার সংবাদ | Sardar Sangbad