মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

নতুন ভ্রমণ ভ্লগার 'Adventure with Rony' মিরিঞ্জা ভ্যালির ভিডিওতেই দারুণ সাড়া

|

নতুন ভ্রমণ ভ্লগার 'Adventure with Rony' মিরিঞ্জা ভ্যালির ভিডিওতেই দারুণ সাড়া

অনলাইন দুনিয়ায় ভ্রমণপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনার নাম হয়ে উঠছে 'Adventure with Rony'। এই চ্যানেলের পেছনে রয়েছেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর রনি আকন্দ, যিনি পেশায় একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার এবং ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

অনলাইন দুনিয়ায় ভ্রমণপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনার নাম হয়ে উঠছে 'Adventure with Rony'। এই চ্যানেলের পেছনে রয়েছেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর রনি আকন্দ, যিনি পেশায় একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার এবং ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।\n\nগ্রাফিক ডিজাইনের জগতে রনির রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। দেশের জনপ্রিয় বিভিন্ন নাটকের পোস্টার ও থাম্বনেইল ডিজাইনের মাধ্যমে তিনি কাজ করেছেন শীর্ষস্থানীয় অভিনেতা অভিনেত্রী, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে।\n\nসৃজনশীল এই অভিজ্ঞতাই তাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে ভ্রমণভিত্তিক কনটেন্ট তৈরির দিকে। নিজের ভ্লগে রনি নিজেই ভয়েস দেন, নিজেই ভিডিও সম্পাদনা করেন।\n\nপাশাপাশি তিনি একজন গিটারিস্ট ও গায়ক হিসেবেও পারদর্শী। ফটোগ্রাফি ও অভিনয়েও রয়েছে তার স্বাচ্ছন্দ্য উপস্থিতি।\n\nমিউজিক ভিডিও পরিচালনা এবং নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা তার কনটেন্টকে আরও পরিপূর্ণ ও আকর্ষণীয় করে তুলেছে। ভ্রমণের প্রতি গভীর আগ্রহ থেকেই শুরু হয় তার ট্রাভেল ভ্লগিং যাত্রা।\n\nসম্প্রতি বান্দরবানের মিরিঞ্জা ভ্যালিকে ঘিরে তৈরি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটিতে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং সিনেম্যাটিক উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করেছে।\n\n'Adventure with Rony' নামে তার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও টিকটক অ্যাকাউন্টে নিয়মিত ভ্রমণ ভিডিও, শর্ট ক্লিপ ও ছবি প্রকাশ করা হচ্ছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন পর্যটনস্থল ঘুরে আরও মানসম্মত ও আকর্ষণীয় কনটেন্ট দর্শকদের উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।\n\nরনি আকন্দ বলেন, \"আমি একজন ভালো কনটেন্ট ক্রিয়েটর হতে চাই। মানুষ যেন আমার ভিডিও দেখে নতুন জায়গা ঘুরতে অনুপ্রাণিত হয় এবং বাংলাদেশের সৌন্দর্যকে নতুনভাবে আবিষ্কার করে।\n\nএটাই আমার স্বপ্ন। \" নতুন এই ভ্রমণ ভ্লগারের পথচলায় দর্শকদের ভালোবাসা ও সমর্থন কামনা করা হয়েছে।\n\nনিয়মিত আপডেট পেতে 'Adventure with Rony'-এর প্ল্যাটফর্মগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

লেখক:

সরদার সংবাদ | Sardar Sangbad