আবেগপ্রবণ মানুষের যত্ন
ছোট লেখা |
কিছু কিছু মানুষ আছে যারা বাইরে থেকে দেখতে খুব শক্ত মনে হলেও ভেতর থেকে তারা খুব আবেগপ্রবণ। তারা তাদের কষ্টগুলো কাউকে বুঝতে দেয় না, সবকিছু নিজের ভেতরেই চেপে রাখে। এই মানুষগুলো খুব সহজেই অন্যের কষ্টে কেঁদে ফেলে, কিন্তু নিজের কষ্টের সময় কাউকে পাশে পায় না। তারা সব সময় অন্যদের ভালো রাখার চেষ্টা করে, কিন্তু নিজেদের ভালো রাখার কথা ভুলে যায়। আপনি যদি এমন কাউকে আপনার জীবনে পেয়ে থাকেন, তবে তার যত্ন নিন। কারণ এই মানুষগুলো খুব বিরল, একবার হারিয়ে গেলে এদের আর ফিরে পাওয়া যায় না।
লেখক: মাহবুব সরদার সবুজ