আচরণেই ভালোবাসা বোঝা যায়
ছোট লেখা |
ভালোবাসা কখনো শুধু কাছে পাওয়ার আনন্দ নয়, কখনো কখনো প্রিয় মানুষের ভালো থাকার জন্য নিজেকে একটু বদলে নেওয়ার নামও ভালোবাসা। যদি আপনার কোনো আচরণ মানুষটাকে কষ্ট দেয়, আর আপনি সেটা জেনেও না বদলান, তাহলে ভালোবাসার দাবি দুর্বল হয়ে যায়।
যে সম্পর্কের মধ্যে শেখার ইচ্ছা থাকে, সেই সম্পর্ক সুন্দর হয়। আজ ভুল হলে কাল ঠিক করার চেষ্টা, আজ মন খারাপ হলে কাল আরও যত্ন নেওয়া—এসবের ভেতরেই ভালোবাসা বড় হয়।
প্রিয় মানুষকে রাখতে চাইলে শুধু অনুভূতি যথেষ্ট নয়, আচরণও দরকার। কারণ মানুষ আপনার মনে কী আছে সব সময় জানে না, সে আপনার ব্যবহার থেকেই বুঝে নেয় আপনি তাকে কতটা মূল্য দেন। ভালোবাসা তাই শুধু মনে রাখার বিষয় নয়, আচরণে দেখানোর বিষয়।
##
লেখক: মাহবুব সরদার সবুজ