আচরণেই মানুষের আসল পরিচয়
জীবনদর্শন |
মানুষকে চেনা যায় তার বড় বড় প্রতিশ্রুতি দিয়ে নয়, ছোট ছোট আচরণ দিয়ে। কেউ আপনার পাশে থাকবে বলে অনেক কথা বলতে পারে, কিন্তু আপনি যখন সত্যি সমস্যায় পড়বেন, তখন তার উপস্থিতিই বলে দেবে সে কতটা আপন।
জীবনে অনেকেই আপনাকে ভালোবাসার কথা বলবে, অনেকেই যত্নের দাবি করবে, কিন্তু যে মানুষ ব্যস্ততার মধ্যেও আপনার খোঁজ নেয়, আপনার কষ্ট বুঝতে চেষ্টা করে, সে-ই সত্যিকারের আপন। কথা বলা সহজ, পাশে থাকা কঠিন।
তাই মানুষের কথার চেয়ে তার আচরণে বিশ্বাস করুন। কারণ আচরণ কখনো মিথ্যা সাজাতে পারে না।
যে মানুষ আপনাকে মূল্য দেয়, সে আপনাকে অবহেলার মধ্যে রাখবে না। তাই জীবনের হিসাব করতে গেলে মুখের কথা নয়, সেই মুহূর্তগুলো মনে রাখুন যেখানে মানুষ আপনাকে একা রেখে যায়নি।
লেখক: মাহবুব সরদার সবুজ