আচরণের সত্য
ছোট লেখা |
মানুষ অনেক সময় ভাবে, ভালোবাসা থাকলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভালোবাসার সঙ্গে যদি বোঝাপড়া, সময়, সততা আর দায়িত্ব না থাকে, তাহলে সেই অনুভূতি একা সম্পর্ক ধরে রাখতে পারে না। সম্পর্ক শুধু মনের টানে শুরু হয়, কিন্তু টিকে থাকে আচরণের উপর।
আপনি কাউকে খুব ভালোবাসতে পারেন, কিন্তু যদি তাকে সময় না দেন, তার কথা না শোনেন, তার কষ্টকে গুরুত্ব না দেন, তবে সে একদিন নিজেকে একা মনে করবে। ভালোবাসা তখন মুখের কথা হয়ে যাবে, জীবনের অংশ নয়।
তাই ভালোবাসাকে শুধু অনুভব করবেন না, আচরণেও দেখান। কারণ মানুষ কথার চেয়ে আচরণের সত্য বেশি মনে রাখে।
এই কারণে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ অনেক সময় খুব সাধারণ আচরণেই থাকে।
লেখক: মাহবুব সরদার সবুজ