আগে এগোনো দুর্বলতা নয়
ছোট লেখা |
কখনো কখনো প্রিয় মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয় ভুল থেকে নয়, অভিমান থেকে। দুজনেই হয়তো কথা বলতে চায়, দুজনেই হয়তো সম্পর্কটা ঠিক রাখতে চায়, কিন্তু আগে কে এগোবে—এই ভাবনাতেই সময় নষ্ট হয়। অথচ ভালোবাসায় এগিয়ে যাওয়া দুর্বলতা নয়, বরং সম্পর্ককে মূল্য দেওয়ার পরিচয়।
যাকে ভালোবাসেন, তার কাছে সব সময় হিসাব নিয়ে দাঁড়াবেন না। কে কতবার খোঁজ নিল, কে আগে কথা বলল, কে বেশি মেনে নিল—এই হিসাব সম্পর্ককে ধীরে ধীরে ক্লান্ত করে।
ভালোবাসা তখনই সুন্দর থাকে, যখন দুজন মানুষ বুঝতে পারে, প্রিয় মানুষকে হারানোর চেয়ে নিজের অহংকার হারানো অনেক ভালো। যে সম্পর্কের জন্য কেউ একজন আগে হাত বাড়াতে জানে, সেই সম্পর্কের ভেতর এখনও মায়া বেঁচে থাকে।
##
লেখক: মাহবুব সরদার সবুজ