আলাদা হওয়া
জীবনদর্শন |
৪৩. মানুষ কখন সত্যিকারের পরিপক্ক হয়? যখন সে বুঝতে পারে, সব কিছু তার মতো হবে না।
সব মানুষ তার মতো ভাববে না। আমি তোমার কাছ থেকে এটা শিখেছি।
তুমি আমার মতো ভাবোনি। আমার মতো অনুভব করোনি।
আর সেটা তোমার দোষ না। প্রতিটি মানুষ আলাদা।
তুমিও আলাদা। আর সেই আলাদা হওয়াটাই তোমাকে বিশেষ করে তুলেছিল।
•
লেখক: মাহবুব সরদার সবুজ