মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

আমাকে একটা নাম দেবে?

জীবনদর্শন |

যে নামে শুধু তুমি ডাকবে- আর কেউ না। নামটা হোক শুধু একান্ত তোমার, দাও না একটা নাম? আমি চাই তুমি এমন এক নামে ডাকো, যে নামে ডাকার অধিকার শুধু তোমার থাকবে। আমি চাই তুমি আমাকে ডাকো- সে নাম ধরে,যে নাম মনে পড়লে- তোমার অবয়ব আমার চোখে ভাসবে। তোমাকে মনে পড়লে মন হাহাকার করবে। তোমাকে কাছে পেতে ভীষণ ইচ্ছে করবে। আমাকে একটা নাম দেবে? যে নাম তোমার আমার সম্পর্কের প্রতীক হবে। .

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন