মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

আমার একটা বউ হোক

আমার একটা বউ হোক, সুন্দর নয়, তবে মনটা হোক অফুরন্ত মায়ায় ভরা। আমার একটা বউ হোক, দামি দামি উপহার চাইবে না, বরং সন্ধ্যায় হাত ধরে হাঁটতে চাইবে।…

কবিতা

আমার একটা বউ হোক, সুন্দর নয়, তবে মনটা হোক অফুরন্ত মায়ায় ভরা। আমার একটা বউ হোক, দামি দামি উপহার চাইবে না, বরং সন্ধ্যায় হাত ধরে হাঁটতে চাইবে। আমার একটা বউ হোক, আমার অর্থের অভাবে শূন্য হাতে পাশে দাঁড়িয়ে হাসবে। আমার একটা বউ হোক, অহংকারের দেয়াল নয়, ছোট ছোট স্বপ্নে ঘর বাঁধবে। আমার একটা বউ হোক, ঝলমলে পোশাক নয়, বরং সাদামাটা শাড়িতে জীবন রাঙাবে। আমার একটা বউ হোক, বিশ্বজয় নয়, শুধু আমার ছোট্ট পৃথিবীটা জিতে নেবে। আমার একটা বউ হোক, ঝগড়ার সময় মুখ ফিরিয়ে নেবে না, বরং অভিমানে আরও কাছে আসবে। আমার একটা বউ হোক, দিনের শেষে ক্লান্ত হাতে এক মুঠো শান্তি এনে দেবে।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন