মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

আমার জন্য সময় কোথায়

জীবনদর্শন |

আমি যতটা গভীরভাবে কাউকে বুঝতে চাই, কেউ কী ততটা মনোযোগ দিয়ে আমাকে বোঝে? আমার কষ্ট, আমার না বলা কথাগুলো— সেগুলো শোনার জন্য কেউ কী একটু থামে? আমার অনুভূতির ভারে কেউ কী একটু নুয়ে পড়ে? আমার ওপর অভিমান করা সহজ, আর আমি সেই ওজন বইতে রাজি। কিন্তু আমার অভিমান? তা ভাঙানোর তাড়াহুড়ো কারো মাঝে দেখি না। আমি সবসময় ভাবি, কিন্তু আমার জন্য কেউ ভাবার সময় কোথায়?

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন