আমি ভালোবেসেছিলাম অগাধ বিশ্বাস নিয়ে
কবিতা |
আমি ভালোবেসেছিলাম অগাধ বিশ্বাস নিয়ে, অথচ তুমি তা অনুভবই করলে না। আমি ভেবেছিলাম হাতে হাত রেখে পাশে থাকাই হবে পথচলার আসল শক্তি, অথচ তুমি সরে গেলে দূরে।
আমি বিশ্বাস করেছিলাম, ভরসাই মানুষকে এগিয়ে নিয়ে যায়, অথচ তুমি সেই ভরসাকেই দুর্বলতা ভেবে ভুল করলে। আসলে মানুষ সবসময় যা পায়, তা বোঝে না।
কারো দেওয়া সত্যিকারের মমতা অনেক সময় তার চোখেই তুচ্ছ হয়ে যায়। তখন বোঝা যায়— সব হৃদয়ের যোগফল এক হয় না, সব অনুভূতি যার কাছে দেওয়া হয়, সে তা ধরে রাখতে জানে না।
লেখক: মাহবুব সরদার সবুজ