আমি কবর থেকে বলছি
ইসলামিক |
আমি কবর থেকে বলছি,
দুনিয়ার সব ব্যস্ততা এখন আমার পেছনে পড়ে আছে।
যে বিষয়গুলো নিয়ে একসময় এত চিন্তা করতাম,
আজ সেগুলোর কোনোটাই আমার কাজে আসছে না।
যাদের খুশি করার জন্য নিজেকে বদলেছি,
তাদের কেউ আজ আমার সঙ্গে নেই।
যা রয়ে গেছে, তা শুধু আমার আমল,
আর রবের কাছে আমার জবাবদিহি।
তোমরা যারা এখনো বেঁচে আছো,
সময় থাকতে নিজেদের শুধরে নিও।
দুনিয়াকে সবকিছু মনে করো না, কারণ এর শেষ আছে।
আর যদি কোনোদিন আমার কথা মনে পড়ে,
তবে আমার জন্য দু'হাত তুলে দোয়া করো।
হয়তো তোমার সেই দোয়াই
আমার জন্য রহমতের কারণ হয়ে যাবে।
লেখক: মাহবুব সরদার সবুজ