আমি কখনো তোমায় ঘৃণা করিনি
কবিতা |
এতো অবহেলা পেয়েও আমি কখনো তোমায় ঘৃণা করিনি, বরং প্রতিবারই ভেবেছি— হয়তো তুমি কষ্টে আছো। তুমি দূরে সরে গেলে, আমি থেকেছি শান্ত, তোমার একটুখানি ভালো থাকার আশায়।
তুমি যে ভালোবাসা ফিরিয়ে দাওনি, সেই ভালোবাসাটাই আমি আজও আগলে রাখি। হয়তো বোকামি মনে হয়, তবুও মন চায় না তোমার প্রতি রাগ জন্মাতে।
কারণ সত্যিকারের ভালোবাসা কখনো ঘৃণায় পরিণত হয় না। সে শুধু নীরবে প্রার্থনা করে— যাকে ভালোবেসেছিল, সে যেন ভালো থাকে চিরকাল।
লেখক: মাহবুব সরদার সবুজ