আমি মানুষ চিনিনি
জীবনদর্শন |
আমি ভাবতাম, মানুষ চেনা খুব কঠিন কিছু নয়। হাসি দেখলেই ভাবতাম, এই বুঝি আপন।
আস্তে আস্তে বুঝেছি— চেহারা নয়, মনটাই ছিল মুখোশে ঢাকা। যাদের ভালোবেসে বুকের ভেতর জায়গা দিয়েছি, তারা একে একে শিখিয়ে দিয়েছে— ভুল মানুষকে বেছে নেওয়াই যেন আমার অভ্যাস।
আজ নিজেকে প্রশ্ন করি—কতবার ভুল করেছি? কোনো উত্তর আসে না।
শুধু অভিমান জমে থাকে বুকের কোণে। আর মাঝে মাঝে মন চায়, কেউ বলুক— "তোমার মতো মানুষকে কখনোই ভুলভাবে নেওয়া যায় না।
"
লেখক: মাহবুব সরদার সবুজ