আমি অতিরিক্ত কেউ নই
আমি অতিরিক্ত কেউ নই। আমাকে ছাড়া কারও জীবন থমকে যাবে না। আমি কারও প্রথম পছন্দ নই, আমাকে ছাড়া কারও কিছু থেমে থাকে না। আমি আলাদা কিছু নই। আমার অভাবে আকাশ মেঘে ঢাকা পড়ে না।…
কবিতা
আমি অতিরিক্ত কেউ নই।
আমাকে ছাড়া কারও জীবন থমকে যাবে না।
আমি কারও প্রথম পছন্দ নই,
আমাকে ছাড়া কারও কিছু থেমে থাকে না।
আমি আলাদা কিছু নই।
আমার অভাবে আকাশ মেঘে ঢাকা পড়ে না।
আমি সহজেই ভুলে যাওয়া মানুষ,
যার জন্য কারও হৃদয় ভারী হয় না।
আমি জানি, একদিন সবাই দূরে সরে যাবে।
আমার অস্তিত্ব কারও স্মৃতিতে স্থান হবে।
তবু নিজের মতো থাকি,
কারও কাছে না থেকেও নিজের কাছে থাকি।
লেখক: মাহবুব সরদার সবুজ