আমি তোমাকে ভালোবাসি
‘আমি তোমাকে ভালোবাসি’ বললেই কি সেটা ভালোবাসা হয়ে যায়? না, ভালোবাসি বললে ভালোবাসা হয়ে যায় না। ‘ভালোবাসা’– এটি শুধু একটি শব্দ। যেমন ধরো, আমি বললাম– তোমার জন্য জীবন দিতে পারি।…
কবিতা
‘আমি তোমাকে ভালোবাসি’ বললেই কি সেটা ভালোবাসা হয়ে যায়?
না, ভালোবাসি বললে ভালোবাসা হয়ে যায় না।
‘ভালোবাসা’– এটি শুধু একটি শব্দ।
যেমন ধরো, আমি বললাম–
তোমার জন্য জীবন দিতে পারি।
কিন্তু তাতে কি সত্যিই জীবন দেওয়া হয়ে যায়?
ভালোবাসার নেই কোনো ধরন, নেই কোনো চিত্র।
ভালোবাসা প্রকাশে হয় না,
ওটা অনুভবে ধরা দেয়।
পাওয়ার আশায় ভালোবাসার চেয়ে
যতটুকু সময় পাশে আছো,
সেই সময়টুকু প্রাণভরে ভালোবেসে আগলে রাখাই শ্রেয়।
লেখক: মাহবুব সরদার সবুজ