আমরা সবাই ভিক্ষুক
কবিতা |
আমরা সবাই ভিক্ষুক, কেউ ভিক্ষা চাই স্বীকৃতির, কেউ ভিক্ষা চাই সম্মানের, আবার কেউ ভিক্ষা চাই ভালোবাসার নামে। আমরা সবাই ভিক্ষুক, জীবনের পথে প্রত্যেকদিন হাত পেতে দাঁড়াই, কখনো মানুষের কাছে, কখনো ভাগ্যের কাছে, শুধু চাওয়ার রূপটাই বদলে যায় বারবার।
আমরা সবাই ভিক্ষুক, কেউ হাসির জন্য হাত বাড়ায়, কেউ চায় একটু শান্তি, আবার কেউ খোঁজে নিরাপত্তা; যা কোনো দামে কেনা যায় না। আমরা সবাই ভিক্ষুক, কারণ মানুষ যত ধনীই হোক না কেন, কোনো না কোনো অভাবে সে ঝুঁকে যায়, কোনো না কোনো চাহিদায় সে হাত বাড়ায়।
আমরা সবাই ভিক্ষুক, যতক্ষণ না শিখতে পারি নিজের ভেতরেই খুঁজে নিতে পূর্ণতা, ততক্ষণ আমাদের এই ভিক্ষা— চলতেই থাকবে জীবনের প্রতিটি দিনে।
লেখক: মাহবুব সরদার সবুজ