মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

আপন হওয়া আচরণের বিষয়

জীবনদর্শন |

সব সম্পর্ক রক্তের হয় না, আর সব রক্তের সম্পর্ক আপন হয় না। জীবনে এমন মানুষও থাকে, যাদের সঙ্গে কোনো পারিবারিক পরিচয় নেই, তবু তারা দুঃসময়ে আপনজনের চেয়েও বেশি পাশে দাঁড়ায়। আবার এমন আপনজনও থাকে, যারা আপনার কষ্ট দেখেও উদাসীন থাকে। তাই সম্পর্কের মূল্য নাম দিয়ে নয়, আচরণ দিয়ে বোঝা উচিত। যে আপনার বিপদে পাশে দাঁড়ায়, আপনার সম্মান রক্ষা করে, আপনার অনুপস্থিতিতেও আপনাকে ছোট করে না, সে-ই আসল মানুষ। শুধু সম্পর্কের পরিচয়ে কাউকে হৃদয়ের কাছাকাছি রাখবেন না। মানুষকে রাখুন তার সততা, মমতা আর দায়িত্ববোধ দেখে। আপন হওয়া কখনো কাগজে লেখা পরিচয়ের বিষয় নয়; আপন হওয়া বোঝা যায় বিপদের দিনে কার হাত আপনার পাশে থাকে।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন