মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

আপনাকে ছাড়া আমার কোনো আশ্রয় নেই

ইসলামিক |

আমি যদি আপনার থেকে দূরত্ব বাড়িয়ে দিই, তবে রব, আপনি আমার নিকট থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েন না। আমি ভুলে যাই, আপনি ভুলে যান না। আমি গাফেল হয়ে যাই, আপনি তবুও রিজিক দেন। আমি বারবার পথ হারাই, তবুও আপনি ফিরে আসার সুযোগ করে দেন। দুনিয়ার ব্যস্ততায় ডুবে গিয়ে, কতবার আপনাকে স্মরণ করতে ভুলে যাই। কিন্তু আপনি তো আমার প্রতিটি অবস্থা জানেন, আমার অন্তরের কথা আপনার অজানা নয়। হে রব, আমি আপনার যোগ্য ইবাদত করতে পারিনি, আপনার অসংখ্য নিয়ামতের শোকর আদায় করতে পারিনি। তবুও আমাকে ফিরিয়ে দেবেন না, আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না। কারণ আমি জানি, আপনাকে ছাড়া আমার কোনো আশ্রয় নেই।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন