মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

আপনার দয়া ছাড়া

ইসলামিক |

আমি যদি পাষাণ হই আপনার তরে, আপনি রব, আমাকে ভুলে যাবেন না। আমি যদি গুনাহে ডুবে যাই, আপনি তবুও তাওবার পথ খুলে রাখুন। আমি যদি বারবার অবাধ্য হই, আপনি আমাকে হেদায়েত থেকে বঞ্চিত করবেন না। হে রব, আমার অন্তর অনেক কঠিন হয়ে গেছে, চোখে জল আসে না নিজের ভুল ভেবে। তবুও আমি জানি, আপনার রহমত আমার গুনাহের চেয়েও বড়। আমি যদি আপনার স্মরণ থেকে দূরে সরে যাই, আপনি আমাকে আপনার দিকে ফিরিয়ে নিন। আমি যদি পথ হারিয়ে ফেলি, আপনি আমার হাত ছেড়ে দেবেন না। কারণ আপনার দয়া ছাড়া, আমার মুক্তির আর কোনো পথ নেই।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন