আপনার কাজই একদিন উত্তর হয়ে দাঁড়াবে
ছোট লেখা |
নিজের স্বপ্ন নিয়ে যারা হাসে, তাদের কথায় মন ভেঙে ফেলবেন না। কারণ অনেক মানুষ নিজের সীমাবদ্ধতাকে অন্যের সম্ভাবনার মাপকাঠি বানিয়ে ফেলে। তারা নিজে পারেনি বলে ভাবে, অন্য কেউও পারবে না। কিন্তু জীবন তাদের জন্য বড় হয়, যারা অন্যের সন্দেহকে নিজের শেষ সত্য মনে করে না। যে মানুষ নিজের লক্ষ্যকে সত্যি মনে করে, সে পথের কষ্টকে অজুহাত বানায় না; সে কষ্টকেই নিজের প্রস্তুতির অংশ বানায়।
স্বপ্ন পূরণ সহজ নয়। পথে ভুল হবে, মানুষ নিরুৎসাহিত করবে, পরিবারও কখনো বুঝবে না, প্রিয় মানুষও পাশে থাকবে না। তবুও আপনি যদি নিজের কাজের প্রতি সৎ থাকেন, যদি প্রতিদিন একটু করে এগোন, তাহলে একদিন আপনার পথ নিজেই আপনার পরিচয় হয়ে উঠবে। সাফল্য কখনো একদিনে জন্ম নেয় না। সাফল্য তৈরি হয় অসংখ্য দিনের চেষ্টা, আত্মনিয়ন্ত্রণ, ব্যর্থতা, কান্না এবং আবার শুরু করার সাহস দিয়ে।
তাই আজ যদি কেউ আপনার স্বপ্নকে ছোট করে, তাকে উত্তর দেওয়ার দরকার নেই। আপনার কাজই একদিন উত্তর হয়ে দাঁড়াবে। মানুষ কথা ভুলে যায়, কিন্তু অর্জনকে সহজে অস্বীকার করতে পারে না।
লেখক: মাহবুব সরদার সবুজ