আপনার কণ্ঠ শুনতে ইচ্ছে হয়
আমি চুপচাপ থাকি অনেকক্ষণ, তারপর হঠাৎ করে মনটা কেমন করে ওঠে। মুঠোফোনটা হাতে নিই, নম্বরটা দেখতে দেখতে আঙুল থেমে যায়, সাহস হয় না কল দেওয়ার।…
কবিতা
আমি চুপচাপ থাকি অনেকক্ষণ,
তারপর হঠাৎ করে মনটা কেমন করে ওঠে।
মুঠোফোনটা হাতে নিই,
নম্বরটা দেখতে দেখতে আঙুল থেমে যায়,
সাহস হয় না কল দেওয়ার।
আপনার কণ্ঠ শুনতে ইচ্ছে হয়!
সেই চেনা কথা, সেই অভিমান মেশানো ডাক–
সব যেন এখন কেবল স্মৃতির দেয়ালে টাঙানো।
আমার মন অস্থির হয়ে ওঠে,
দুঃখ ছুঁয়ে যায় হৃদয়ে।
মনে হয়, আপনার কণ্ঠটা শুনলে
মন কিছুটা শান্ত হয়ে যেত।
কিন্তু– আজ সেই কণ্ঠ নেই,
আছে শুধু নীরবতা।
আপনার কণ্ঠ শোনার ইচ্ছে,
আস্তে আস্তে কান্না হয়ে ঝরে পড়ে বুকের গভীরে।
লেখক: মাহবুব সরদার সবুজ