মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

আপনার প্রিয় বান্দাদের কাতারে

ইসলামিক |

আমি তো রব, ভুলে যাই আপনাকে, আপনি তো ভুলে যান না আপনার বান্দাকে। আমি দুনিয়ার মোহে পথ হারিয়ে ফেলি, তবুও আপনার রহমত আমার পথ আগলে রাখে। আমি বারবার গুনাহে জড়িয়ে যাই, বারবার অবহেলা করি আপনার হুকুম। তবুও আপনি সুযোগ দেন ফিরে আসার, বন্ধ করেন না তাওবার দরজা। রব, আমাকে আমার নফসের কাছে সঁপে দেবেন না, আমাকে দূরে সরিয়ে দেবেন না আপনার দয়া থেকে। আমার অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন, আপনার সন্তুষ্টিকেই আমার সবচেয়ে বড় চাওয়া বানিয়ে দিন। যেদিন আপনার সামনে দাঁড়াবো, সেদিন যেন লজ্জিত না হতে হয়। আপনার প্রিয় বান্দাদের কাতারে, আমাকে কবুল করে নিন, হে পরম দয়ালু।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন