আপনার সেরা দিনগুলো হয়তো এখনো আসেনি
ভালোবাসা |
মানুষ যখন অনেক কিছু হারায়, তখন মনে হয় আর কিছুই নেই। কিন্তু এই মুহূর্তে যদি একটু থামা যায় এবং চারপাশে তাকানো যায়, তাহলে দেখা যাবে এখনো অনেক কিছু আছে।
হয়তো সব নেই, কিন্তু কিছু না কিছু আছেই। এই যে আছেটুকু, এটাই আসলে নতুন করে শুরু করার ভিত্তি।
হারানোর পর শুরু করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সব হারিয়ে আবার নতুন করে শুরু করেছে এবং তাদের দ্বিতীয় অধ্যায়টা প্রথমটার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে।
তাই হারানোর বেদনায় ডুবে থাকবেন না। যা আছে তা নিয়ে নতুন করে শুরু করুন।
আপনার সেরা দিনগুলো হয়তো এখনো আসেনি।
লেখক: মাহবুব সরদার সবুজ