আপনারও যত্ন পাওয়ার অধিকার আছে
ছোট লেখা |
এই পৃথিবীতে সবচেয়ে ক্লান্ত মানুষ সে নয় যে সারাদিন পরিশ্রম করে, বরং সে যে সারাক্ষণ নিজের অনুভূতিকে লুকিয়ে রাখে। বাইরে থেকে হাসে, স্বাভাবিক থাকে, সবার খোঁজ নেয়, অথচ নিজের ভেতরের ভাঙন কাউকে জানায় না। মানুষ ভাবে সে শক্ত, কারণ সে অভিযোগ করে না। কিন্তু অভিযোগ না করা মানেই কষ্ট না পাওয়া নয়।
অনেক সময় মানুষ চুপ থাকে, কারণ সে জানে তার কথা শুনলেও কেউ সত্যিকারের অর্থে বুঝবে না। সে জানে, নিজের কষ্ট ব্যাখ্যা করতে করতে কষ্টটাই আরও বড় হয়ে যায়। তাই সে নিজেকে গুছিয়ে রাখে, যেন পৃথিবী তার ভেতরের অস্থিরতা দেখতে না পায়।
কিন্তু মনে রাখবেন, সব সময় শক্ত থাকার দরকার নেই। মানুষ হওয়ার মানে হলো কখনো ভাঙা, কখনো কাঁদা, কখনো বিশ্রাম নেওয়া। নিজেকে সবসময় প্রমাণের মঞ্চে দাঁড় করাবেন না। আপনারও ক্লান্ত হওয়ার অধিকার আছে, আপনারও একটু যত্ন পাওয়ার অধিকার আছে।
তাই নিজের ক্লান্তিকে লুকিয়ে রাখবেন না। প্রিয় মানুষের কাছে বলতে শিখুন আপনি মানুষ, পাথর নন; আপনারও বিশ্রাম, সহমর্মিতা আর নিরাপদ আশ্রয় দরকার।
লেখক: মাহবুব সরদার সবুজ