মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

আপনিও ভালোবাসা পাওয়ার যোগ্য

ভালোবাসা |

মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন সে সেই মানুষটার জন্য অনেক কিছু সহ্য করে। কিন্তু সহ্য করার একটা সীমা আছে। সেই সীমা পার হলে আর সহ্য করা উচিত নয়। কারণ তখন সহ্য করাটা ভালোবাসা নয়, সেটা নিজেকে ধ্বংস করা। ভালোবাসায় সীমা থাকা উচিত নয় বলে অনেকে মনে করে, কিন্তু এটা ভুল। ভালোবাসায় সীমা থাকা দরকার, কারণ সীমা না থাকলে ভালোবাসা একটা বোঝায় পরিণত হয়। যে সম্পর্কে আপনি শুধু দিয়েই যাচ্ছেন, কিছুই পাচ্ছেন না, সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবুন। কারণ আপনিও ভালোবাসা পাওয়ার যোগ্য।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন