আশা
জীবনদর্শন |
আশা মানে একরাশ ফুলের গন্ধ নিয়ে নতুন দিনের সূচনা। তুমি যখন গাঢ় রাতে চোখ বুজো, তখন সেই আশা একদিক থেকে তোমার দিকে হেসে তাকায়, যেন বলছে—“এসো, আমি আছি।
” জীবন যে কত কঠিন, সেটা তোমার জানা থাকলেও আশা তোমাকে কখনো ছেড়ে যায় না। সে তোমার মনে একটা ছোট্ট দরজা খোলে, যেখান থেকে তুমি নিজের স্বপ্নের দিকে তাকাতে পারো।
আশা শুধু স্বপ্ন দেখানো নয়, সেটা তোমার হৃদয়কে শক্তি দেয়, তুমি যেখানেই থাকো না কেন। একবার তুমি যখন আশা ধরে রাখবে, বুঝবে জীবনের প্রতিটি মুহূর্তেই নতুন কিছু শুরু হওয়ার সুযোগ লুকিয়ে আছে।
আশা কখনো হারায় না, কেবল তোমাকে বিশ্বাস করতে হয়।
লেখক: মাহবুব সরদার সবুজ