মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

আসল গন্তব্য

ইসলামিক |

আমি তোমার পিছু ছুটতে গিয়ে, আমার আসল গন্তব্য ভুলে গেছি। তোমাকে পাওয়ার প্রার্থনায় এতটাই মগ্ন ছিলাম, যে রবের কাছে কী চাওয়া উচিত, সেটাই ভুলে গেছি। তোমার সামান্য উত্তর পাওয়ার জন্য, কত রাত অস্থিরতায় কেটেছে। কিন্তু যে রব প্রতিটি দীর্ঘশ্বাস জানেন, তাঁর সাথে দূরত্ব তৈরি করেছি নিজের অজান্তে। আমি মানুষকে কেন্দ্র করে স্বপ্ন সাজিয়েছি, অথচ জীবন তো মানুষের হাতে নয়। যার ইচ্ছায় সবকিছু হয়, তাঁকেই সবচেয়ে কম সময় দিয়েছি। আজ আমি বুঝি, মানুষ নয়, আসল আশ্রয় একমাত্র রব। মানুষ ছেড়ে চলে যেতে পারে, কিন্তু রব কখনো তাঁর বান্দাকে ছেড়ে যান না।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন