আত্মবিশ্বাসের শক্তি
ছোট লেখা |
মানুষের জীবনে আত্মবিশ্বাস থাকাটা খুব জরুরি। আমরা অনেক সময়ই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা ভাবি যে আমরা কিছুই করতে পারব না। কিন্তু এই আত্মবিশ্বাসের অভাবটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। তাই নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন। আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। শুধু নিজের ভেতরের শক্তিটাকে চিনতে হবে। তাই আত্মবিশ্বাস বাড়ান এবং সামনে এগিয়ে যান।
লেখক: মাহবুব সরদার সবুজ