আত্মপ্রতিষ্ঠার সংকল্প
মায়া বাড়িয়ে কোনো লাভ নেই, নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ো। প্রতিষ্ঠিত হওয়ার সময় মনে রেখ, এই সমাজে বাস করতে হলে নিজের অস্তিত্বের জানান দিতে হবে।…
অনুগদ্য
মায়া বাড়িয়ে কোনো লাভ নেই,
নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ো।
প্রতিষ্ঠিত হওয়ার সময় মনে রেখ,
এই সমাজে বাস করতে হলে
নিজের অস্তিত্বের জানান দিতে হবে।
এই সমাজে নিজের আসন তৈরি করার জন্য
সফল তোমাকে হতেই হবে।
লেখক: মাহবুব সরদার সবুজ