বাবা-মায়ের জন্য সময় রাখুন
জীবনদর্শন |
বাবা-মায়ের কষ্ট অনেক সময় সন্তানরা বুঝতে পারে দেরিতে। ছোটবেলায় মনে হয়, তারা শুধু বারণ করে, শুধু নিয়ম বানায়।
কিন্তু বড় হওয়ার পর বোঝা যায়, সেই বারণের মধ্যে কত ভয় ছিল, সেই নিয়মের মধ্যে কত যত্ন ছিল। যারা নিজের পছন্দের অনেক কিছু বাদ দিয়ে আমাদের জন্য পথ বানিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকা শেখা দরকার।
জীবনের ব্যস্ততায় তাদের খোঁজ নিতে ভুলে গেলে একদিন নিজের কাছেই খারাপ লাগবে। বাবা-মা সব সময় টাকা চান না, অনেক সময় তারা শুধু চান সন্তান একটু সময় দিক, একটু মন দিয়ে কথা বলুক।
এই সামান্য যত্নই তাদের কাছে অনেক বড়। মা-বাবার সঙ্গে আজ যে কথা বলার সুযোগ আছে, কাল সেটা নাও থাকতে পারে; তাই ব্যস্ততার মাঝেও তাদের জন্য সময় রাখুন।
লেখক: মাহবুব সরদার সবুজ