বারবার একই কষ্ট পেয়েও থাকাটা নিজের প্রতি অবিচার
জীবনদর্শন |
মানুষ যখন কোনো সম্পর্কে প্রথমবার কষ্ট পায়, তখন সে হয়তো ক্ষমা করে দেয়। দ্বিতীয়বার কষ্ট পেলেও হয়তো ক্ষমা করে।
কিন্তু একই মানুষ বারবার একই কষ্ট দিলে সেটা আর ভুল নয়, সেটা স্বভাব। এই স্বভাবটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম।
তাই বারবার একই কষ্ট পেয়েও সেই সম্পর্কে থাকাটা নিজের প্রতি অবিচার। নিজেকে সম্মান করুন।
যে মানুষ আপনাকে বারবার কষ্ট দেয়, তার থেকে দূরে সরে আসুন। কারণ আপনি আরো ভালো কিছুর যোগ্য।
লেখক: মাহবুব সরদার সবুজ