বদলে যাওয়া মানুষ
ছোট লেখা |
আমি কখনো মানুষ চিনতে পারিনি,
তবে মানুষের রূপ বদলাতে দেখেছি।
আমি যাদের নিজের ভেবেছি,
তাদেরই একদিন দূরে সরে যেতে দেখেছি।
যারা সারাজীবন পাশে থাকার কথা বলেছিল,
তাদের কথার রঙ বদলে যেতে দেখেছি।
আমি মানুষকে সন্দেহ করতে শিখিনি,
তাই সহজে মানুষকে বিশ্বাস করি।
আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে,
অনেককে বদলে যেতে দেখেছি।
সময়ের সাথে মানুষ বদলাবে, এটাই স্বাভাবিক,
কিন্তু স্বার্থের জন্য বদলে যাওয়া খুব কষ্টের।
কারণ তখন মানুষটা শুধু বদলায় না,
বদলে যায় তার প্রতি আমাদের সব ধারণা।
আসলে আমি মানুষ চিনতে পারিনি,
তবে প্রয়োজনের কাছে মানুষকে বদলে যেতে দেখেছি।
লেখক: মাহবুব সরদার সবুজ