বদলে যাওয়ার রূপ
বিচ্ছেদ |
বিষাক্ত সাপের চেয়েও ভয়ানক
আপন মানুষদের বদলে যাওয়ার রূপ।
কারণ সাপ কখন আঘাত করবে,
সেটা নিয়ে মানুষ সতর্ক থাকে।
কিন্তু আপন মানুষ আঘাত করলে,
সেটার জন্য কেউ প্রস্তুত থাকে না।
যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করা হয়,
আঘাতটাও অনেক সময় তাদের কাছ থেকে আসে।
যাদের জন্য মন খুলে দেওয়া হয়,
তারাই কখনো কখনো মন ভাঙার কারণ হয়।
মানুষের বদলে যাওয়া কষ্ট দেয় না,
কষ্ট দেয় বদলে যাওয়ার কারণগুলো।
কষ্ট দেয় এই ভেবে,
যে মানুষটা একদিন এতটা আপন ছিল,
সে আজ সম্পূর্ণ অন্য একজন।
তাই এখন আর কাউকে হারানোর ভয় পাই না,
ভয় পাই মানুষ বদলে যাওয়ার।
লেখক: মাহবুব সরদার সবুজ