বদলে যাওয়া সব সময় খারাপ নয়
জীবনদর্শন |
যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে, সে আপনার পরিবর্তনও বুঝবে। মানুষ সব সময় একই থাকে না।
বয়স, অভিজ্ঞতা, আঘাত, দায়িত্ব—সবকিছু মানুষকে বদলে দেয়। আপনি আগের মতো কথা বলেন না মানেই আপনি খারাপ হয়ে যাননি।
হয়তো আপনি এখন নিজের শান্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, হয়তো অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে দূরে থাকতে শিখেছেন। যারা আপনার এই পরিবর্তনকে সম্মান করে, তারা আপনার মানুষ।
আর যারা শুধু নিজের সুবিধামতো আপনাকে আগের মতো দেখতে চায়, তারা আপনার বেড়ে ওঠা বুঝতে চায় না। পরিবর্তন অপরাধ নয়।
নিজেকে ভালো রাখার জন্য বদলানো অনেক সময় প্রয়োজন। যে আপনার বেড়ে ওঠাকে ভালোবাসে, সে আপনার বদলকে শত্রু ভাববে না; বরং নতুন আপনাকে বুঝতে চেষ্টা করবে।
লেখক: মাহবুব সরদার সবুজ