ভালো ব্যবহার মানুষকে স্মরণীয় করে
ছোট লেখা |
একজন মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য তার বাহ্যিক সাজে নয়, তার ব্যবহারে। সে কীভাবে দুর্বল মানুষের সঙ্গে কথা বলে, কীভাবে অসহায় কাউকে সাহায্য করে, কীভাবে রাগের মুহূর্তে নিজেকে সামলায়—এসবের মধ্যেই তার আসল পরিচয় প্রকাশ পায়। মুখের হাসি অনেকেই সাজাতে পারে, কিন্তু চরিত্র সাজিয়ে রাখা যায় না। চরিত্র ঠিকই কোনো না কোনো আচরণে প্রকাশ হয়ে যায়।
যে মানুষ অন্যের কষ্টকে তুচ্ছ করে, সে শিক্ষিত হলেও পরিণত নয়। আর যে মানুষ অন্যের ব্যথা বুঝতে চেষ্টা করে, সে হয়তো বড় কোনো পদে নেই, তবু মানুষের মনের কাছে বড় হয়ে থাকে। পৃথিবীতে ভালো মানুষ হওয়ার চেয়ে বড় অর্জন খুব কম আছে। কারণ ভালো মানুষের উপস্থিতি অন্যের জীবনকে নিরাপদ করে।
তাই শুধু সফল হওয়ার চেষ্টা করবেন না, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। সাফল্য মানুষকে পরিচিত করে, কিন্তু ভালো ব্যবহার মানুষকে স্মরণীয় করে। একদিন আপনার অর্থ, পদ, পরিচয় সব পেছনে পড়ে যাবে; মানুষ মনে রাখবে আপনি তাদের সঙ্গে কেমন আচরণ করেছিলেন। এটাই মানুষের সত্যিকারের উত্তরাধিকার। মানুষ চলে যায়, কিন্তু আচরণের স্মৃতি মানুষের মনে দীর্ঘদিন থেকে যায়। মানুষ চলে যায়, কিন্তু আচরণের স্মৃতি মানুষের মনে দীর্ঘদিন থেকে যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ