ভালো মানুষ হওয়ার উত্তরাধিকার
ছোট লেখা |
শেষ পর্যন্ত মানুষকে তার নিজের বিবেকের কাছেই ফিরতে হয়। বাইরে যত প্রশংসা থাকুক, যত সাফল্য থাকুক, যত পরিচিতি থাকুক—রাতে নিজের কাছে যদি মানুষ ছোট হয়ে যায়, তবে সেই অর্জনের আনন্দ থাকে না।
জীবনে বড় হওয়ার আগে ভালো হওয়া জরুরি। বড় হওয়া মানুষকে পরিচিত করে, ভালো হওয়া মানুষকে স্মরণীয় করে। আপনি কত টাকা উপার্জন করলেন, কত মানুষ আপনাকে চিনল, কত উঁচু স্থানে পৌঁছালেন—এসবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আপনার কারণে কত মানুষ নিরাপদ বোধ করেছে, কত মানুষ অপমানের বদলে সম্মান পেয়েছে, কত মানুষ ভরসা পেয়েছে।
মানুষের জীবন একদিন শেষ হবে। সঙ্গে কিছুই থাকবে না, থাকবে শুধু মানুষের মনে রেখে যাওয়া আচরণের স্মৃতি। কেউ আপনার কথায় শক্তি পেলে, কেউ আপনার আচরণে শান্তি পেলে, কেউ আপনার পাশে দাঁড়ানোয় বাঁচার সাহস পেলে—সেই জীবনই সার্থক।
তাই এমনভাবে বাঁচুন, যাতে আপনার নাম শুনলে মানুষ শুধু পরিচয় না, সম্মানও মনে করে। কারণ ভালো মানুষ হয়ে বেঁচে থাকাই সবচেয়ে বড় উত্তরাধিকার। পদমর্যাদা ভুলে যায় মানুষ, সম্পদ বদলে যায় হাতে হাতে, কিন্তু ভালো আচরণ দীর্ঘদিন মানুষের মনে থেকে যায়। পদমর্যাদা ভুলে যায় মানুষ, সম্পদ বদলে যায় হাতে হাতে, কিন্তু ভালো আচরণ দীর্ঘদিন মানুষের মনে থেকে যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ