মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

ভালো থেকো তুমি

জীবনদর্শন |

জীবনে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে! তবু কখনো কারো জন্য চোখের কোণে অশ্রু জমেনি। তোমার কথা মনে হতেই, কেন জানি চোখের কোণে অশ্রু জমে! তোমার কথা ভাবতেই বুক ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা লাগে। তোমার কথা মনে হতেই আমার চোখ দুটো টলোমলো হয়ে উঠে! আসলে, কী জানো? তুমি অন্যদের মতো ছিলে না- তুমি ছিলে হৃদয়ের খুব বিশেষ একজন মানুষ। দীর্ঘশ্বাস ছেড়ে, ঠিকই প্রভুর কাছে বলি- "তোমায় ভালো রাখুক সে। " চোখের কোণে জমা অশ্রু যেন অভিশাপ হয়ে তোমায় স্পর্শ না করে। ভালো থেকো তুমি- নতুন কোনো শহরে, নতুন কারো বুকে, নতুন কারো মায়ায়। •

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন