ভালোবাসা
ভালোবাসা |
ভালোবাসা তোমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। তুমি যখন কাউকে ভালোবেসো, তখন যেন তোমার মন একটা অস্পষ্ট উষ্ণতায় ভরে উঠে।
ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা একটা সংযোগ যা তোমাকে জীবনের কঠিন পথে একাকীত্ব থেকে মুক্ত করে। তুমি সেই ভালোবাসা থেকে শক্তি পাও, যা তোমার দুঃখগুলোকে সান্ত্বনা দেয়।
তুমি যখন ভালোবাসো, তখন তুমি নিজেকে ছোটখাটো ভুলের মধ্যেও ক্ষমা করতে শিখো। ভালোবাসা মানে শুধু নিজেকে নয়, অন্যকে বুঝতে পারার নাম।
জীবনের ভিড়ে ভালোবাসা তোমাকে সামঞ্জস্যের শিক্ষা দেয়, আর সেই শিক্ষা তোমাকে মানবিক করে তোলে। সবশেষে ভালোবাসা হলো এক ধরাবাঁধা বন্ধনের নাম, যেখানে তুমি নিজেকে খুঁজে পাও, হারিয়ে যাও, আর ফিরে আসো।
লেখক: মাহবুব সরদার সবুজ