মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

ভালোবাসা দুজনের

ভালোবাসা |

ভালোবাসি বলা যত সহজ, তত নয় প্রমাণের পথ, আমার এ প্রেম, তোমার কাছে যেন এক নীরব শপথ। প্রতিদিন আমি বোঝাতে চাই, হৃদয়ের গভীর ভাষা, তুমি কি বোঝো না, নাকি এড়িয়ে চলো আমার ভালোবাসা? আমার ত্যাগের পাহাড় গড়ো, তোমার ইচ্ছারই টানে, অথচ তোমার সামান্য ছাড়ও, লাগে যেন কঠিন মানে। এ কেমন প্রেম, একলা চলে, একতরফা তার গতি, কতদিন আর বইবে এমন, এ সম্পর্কের দুর্গতি? বদলে যেও না আমার তরে, শুধু একটু বুঝে নাও, আমার সত্তা, আমার আবেগ, একটু কাছে টেনে নাও। কষ্ট দিও না আমার লাগি, শুধু অনুভব করো ব্যথা, আমার নীরব আর্তনাদ, তোমার কানে পৌঁছাক কথা। প্রেম তো দুজনার, একার বোঝা নয়, এ চিরন্তন সত্য, দুজনের দান, তবেই বাঁচে সম্পর্ক, হয় সে মহত্ত্ব। যদি না পারো দিতে কিছু, তবে স্পষ্ট করে বলো, আমার এ একার পথচলা, আজ তবে এখানেই থামুক।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন