ভালোবাসা হেরে গেল
ভালোবাসা |
তুমি ভালোবাসার কথা বলেছিলে,
পরিবার দেয়নি সম্মতি।
বলেছিলে, "বোঝাবো তাদের",
পারোনি সে বাঁধন ভাঙতে।
দোষ দিই না তোমায়, জানি কঠিন সে পথ,
পরিবারের বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয়।
তবু যখন অন্য হাতে সঁপে দিলে জীবন,
সে সংবাদে হৃদয় হলো নিথর, স্তব্ধ।
অনুশোচনায় পুড়ুক না তোমার দিন,
শুধু চাই তোমার জীবনে আসুক সুখ।
আমার স্মৃতিতে কাঁদো না আর তুমি,
জেনে রেখো, দিয়েছি আমি ক্ষমা।
সমাজ আর সংসারের কাছে প্রেম হার মানে,
এ তো চিরন্তন এক বেদনার কাব্য।
তবু যে প্রেম হারালো পথ,
সে প্রেম মিথ্যা ছিল না, ছিল চিরন্তন সত্য।
লেখক: মাহবুব সরদার সবুজ