মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

ভালোবাসা প্রমাণ

ভালোবাসা |

কাছের মানুষটাকে যখন আমরা অনুভব করি, তখন মনে হয়—পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমরা। আর যখন তাদের অনুভূতি আমাদের ভাবনার সঙ্গে মেলে না, তখনই যেন আমরা সবচেয়ে দুঃখী মানুষ হয়ে যাই। আমরা কষ্ট পেতেও যেন ভালোবাসি, তাই হয়তো ভালোবাসার মতো এত কঠিন কাজও করে ফেলি। ভালোবাসা কখনোই সহজ কিছু নয়। মুখে বলা যতটা সহজ, বয়ে নেওয়া ততটাই কঠিন। যাকে ভালোবাসি, তাকে হারানোর ভয়, তাকে ধরে রাখার যন্ত্রণা—এসব যে কতটা কষ্টের, তা একমাত্র সেই জানে, যে সত্যিকার অর্থে ভালোবাসে। তবুও এত কষ্টের পরেও আমরা ভালোবাসি। ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে যাই। এক বুক দুঃখ আসবে জেনেও আমরা ভালোবাসি। কখনো কখনো ভালোবাসা প্রমাণ করতে গিয়ে ভীষণ কাঁদতে হয়। অথচ ভালোবাসার আরেক নামই তো "ভালো রাখা"। তাহলে কেন এই কান্না? কেন এত ব্যথা? তবু ভালোবাসা আমাদের পথ দেখায়। কখনো হাসায়, কখনো কাঁদায়, তবু তাকে ছাড়তে পারি না। কারণ ভালোবাসাই জীবনের সবচেয়ে গভীর অনুভূতি, যা আমাদের বারংবার টেনে আনে—একবার নয়, বারংবার।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন