ভালোবাসা সাহস বাড়ায়
ছোট লেখা |
কাউকে ভালোবাসলে তার জীবনের ছোট আনন্দগুলোও নিজের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে ভালো কিছু করলে গর্ব হয়, সে কষ্ট পেলে মন খারাপ হয়, সে এগিয়ে গেলে নিজের ভেতরেও একধরনের শান্তি আসে।
ভালোবাসা কখনো শুধু নিজের পাওয়ার হিসাব নয়। ভালোবাসা হলো প্রিয় মানুষকে তার নিজের স্বপ্নের দিকে এগোতে সাহায্য করা। তাকে আটকানো নয়, সাহস দেওয়া। তাকে ছোট করে নিজের কাছে রাখা নয়, বরং বড় হতে দেখে আনন্দ পাওয়া।
যে মানুষ আপনার উন্নতিতে খুশি হয়, আপনার সফলতাকে নিজের অপূর্ণতার সঙ্গে মেলায় না, সে মানুষ খুব মূল্যবান। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো প্রতিযোগিতা করে না। সে পাশে থাকে, হাত ধরে, আর বলে—তুমি পারবে।
এই সাহসই প্রিয় মানুষকে আরও আপন করে তোলে।
##
লেখক: মাহবুব সরদার সবুজ