ভালোবাসার দাগ
কবিতা |
যাকে প্রাণ দিয়ে ভালোবাসা যায়, তার প্রতি যদি কোনো একদিন ঘৃণা জন্ম নেয়, তবে সেই অনুভূতি আর আগের জায়গায় ফেরে না। কারণ ভালোবাসা ভাঙলেও দাগ থেকে যায়, আর সেই দাগ মুছে ফেলার ক্ষমতা কারও নেই।
যতই চেষ্টা করো না কেন, মন আর কোনোদিন— প্রথম দিনের মতো তাকে গ্রহণ করতে পারে না। ভালোবাসা হয়তো টিকে থাকে, কিন্তু সেই ভালোবাসার পবিত্রতা আর কখনোই ফিরে আসে না।
লেখক: মাহবুব সরদার সবুজ