ভালোবাসার দায়িত্ব
ছোট লেখা |
যে মানুষ সত্যি ভালোবাসে, সে আপনার হাসির কারণ হতে চায়, কিন্তু আপনার কান্নার কারণ হতে চায় না। সে জানে, সম্পর্কের ভেতর কথা বলার ধরন, রাগের সময় আচরণ, ভুলের পর ক্ষমা চাওয়া—এসব ছোট বিষয় নয়। এগুলোই সম্পর্কের ভিত তৈরি করে।
অনেকেই ভালোবাসার দাবি করে, কিন্তু খুব কম মানুষ ভালোবাসার দায়িত্ব নিতে পারে। দায়িত্ব মানে সারাক্ষণ পাশে থাকা নয়; দায়িত্ব মানে দূরে থেকেও এমন আচরণ করা, যাতে অন্য মানুষটার মনে সন্দেহ জমে না।
ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয়, এটি চরিত্রেরও পরিচয়। কারণ যে মানুষ ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে, সে আসলে ভালোবাসাকে এখনো বুঝতে শেখেনি।
তাই ভালোবাসার দাবি করার আগে ভালোবাসার মতো মানুষ হয়ে ওঠাও দরকার।
লেখক: মাহবুব সরদার সবুজ