ভালোবাসার দোষ নেই
কবিতা |
তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, যদি কোনোদিন এমন সময় আসে, যখন তোমার জন্য হৃদয় ক্ষত হবে। তবুও আমি ভেবে নেবো, তুমি আমায় আঘাত করোনি, বরং আমার কষ্টগুলো নিজের করে নিতে চেয়েছো।
যদি তোমার চোখের দিকে তাকিয়ে রাগ আর ঘৃণার আগুন দেখতে পাই, তাও আমি বিশ্বাস করবো— তার ভেতরে আমার জন্য মায়া লুকিয়ে আছে। কারণ আমি তোমাকে দোষ দিতে শিখিনি, শিখেছি শুধু তোমাকে আগলে রাখতে।
তুমি যদি আমার ভাঙা মনটাকে আরো ভেঙে টুকরো টুকরো করে দাও, তবুও আমি বলবো— তুমি আমায় নিঃশেষ করোনি, বরং আমার দুঃখের ভারটা তুমি নিজের কাঁধে নিতে চাও।
লেখক: মাহবুব সরদার সবুজ