ভালোবাসার পরকাল
জীবনদর্শন |
যাকে কাছে পাবার এক ফোঁটাও সম্ভাবনা নেই, তাকেই আমি অসম্ভব ভালোবেসেছি। নিশ্চিত পাবো না জেনেও—ভালোবাসি।
আচ্ছা, বোকা কি আমি? নাকি আপনি?
আপনি তো পেয়েও হারালেন একজনকে— যে আপনাকে নিঃস্বার্থ ভালোবেসেছিল। আর আমি—জানতাম পাবো না, তবু ভালোবাসি নির্ভয়ে।
কে বোকা, সে হিসাব না–হয় বাদই দিলাম। কিন্তু জানেন, আমি কেন আজও আপনাকে ভালোবাসি?
কথায় আছে— যাকে ভালোবাসা যায়, তার সঙ্গেই নাকি দেখা হবে পরকালে, একসঙ্গে থাকা হবে অনন্তকাল। তাইতো আজও দূর থেকে ভালোবাসি— যেন অন্তত পরকালে আপনাকে পাই।
এই আশাতেই আপনাকে মনে–প্রাণে আগলে রাখি।
লেখক: মাহবুব সরদার সবুজ