ভালোবাসার সিংহাসন
ভালোবাসা |
আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যার চোখে আমি আমার পৃথিবী খুঁজে পাই। আমি তাকে আগলে রাখি, যে আমার হাত ধরে পথ চলার স্বপ্ন দেখে।
আমি তাকে হারাতে দিই না, যে আমার হাসির মাঝে নিজের সুখ খোঁজে। আমি তাকে নিজের করে রাখি, যে আমার প্রতিটি স্পর্শে প্রশান্তি পায়।
আমি তাকে হৃদয়ের সিংহাসনে বসাই, যে ভালোবাসার প্রতিটি স্পন্দনে আমার নাম লেখে।
লেখক: মাহবুব সরদার সবুজ