মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

ভালোবাসার সংজ্ঞা

ভালোবাসা মানেই কাছে থাকা নয়, ভালোবাসা মানে অনুভবে বেঁচে থাকা। শুধু দেখা বা কথা নয়– ভালোবাসা হয় নিঃশব্দে, নিঃস্বার্থে, দূরত্বে।…

কবিতা

ভালোবাসা মানেই কাছে থাকা নয়, ভালোবাসা মানে অনুভবে বেঁচে থাকা। শুধু দেখা বা কথা নয়– ভালোবাসা হয় নিঃশব্দে, নিঃস্বার্থে, দূরত্বে। যে ভালোবাসায় প্রত্যাশা কম, সেই ভালোবাসায় আঘাতও কম হয়। খোঁজ না নিলেও, মন তো জানে– কে আজও আছে হৃদয়ের একমাত্র ঠিকানায়। ভালোবাসলে যদি সব কিছু চাইতেই হয়, তবে সেখানে চাহিদা বেশি, ভালোবাসা কম। ভালোবাসা হলো সেই অনুভব– যেখানে না পাওয়াও মনে নেওয়া যায় হাসিমুখে। যদি ভালোবাসা শুধু ভালো মুহূর্তের হয়, তবে কঠিন সময়ে কী থাকবে? যে মন্দকে ভালোবাসতে পারে, ভালোবাসা শুধুই তার জন্য।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন